চীনে আকস্মিক বন্যায় পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
দক্ষিণাঞ্চলীয় চীনে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মারা গেছে কমপক্ষে পাঁচজন। এছাড়া বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে ওই অঞ্চলের হাজার হাজার মানুষ। বন্যা উপদ্রুত এলাকাগুলো কমপক্ষে আরও চার দিন পানির নিচে থাকার আশঙ্কা করেছেন চীনা কর্তৃপক্ষ।
বুধবার স্থানীয় এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
চীনের সরকারি পত্রিকা ‘চায়না ডেইলি’ জানায়, সোমবার বন্যায় দক্ষিণাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে এবং শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফলে ওই অঞ্চলের ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে ৩শ’৮২ মিলিয়ন মার্কিন ডলারের সম পরিমাণ।
দেশটির দক্ষিণ-পশ্চিমের গুয়াংজি অঞ্চলে প্রায় ২০ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে ওই এলাকার সড়ক ও সেতুগুলোও।
বন্যার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনের আবহাওয়া অধিদপ্তর বলছে, জিয়াংজি ও হুনান প্রদেশে জুন মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ঘটেছে। এ পর্যন্ত এসব এলাকায় ৬৮৮ মিলিমিটার (২৭ ইঞ্চি) বৃষ্টি হয়েছে।
আগামী বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের এই ধারা গুয়াংডং, ফুজিয়ান, ইউনান, সিচুয়ান ও তাইওয়ান পর্যন্ত ছড়িয়ে পড়বে। এ সময় বজ্রবৃষ্টি, ভূমিধসসহ নদী ভাঙন হতে পারে বলে স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। সূত্র: রয়টার্স
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











