ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:১৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

চীনে কমিউনিস্ট শাসনের ৭০ বছর উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ এএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

চীনে ১ অক্টোবর মঙ্গলবার কমিউনিস্ট পার্টির ক্ষমতা নেয়ার ৭০ বছর পূর্তি, দেশটিতে দিনটি ব্যাপক আয়োজনে উদযাপিত হয়েছে।

এদিকে দিনটিকে কেন্দ্র করে হংকংয়েও তুমুল বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

বেইজিং কর্তৃপক্ষ দিনটি উপলক্ষে কড়া নিরাপত্তার অংশ হিসেবে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ, সড়ক ও বার বন্ধের নির্দেশ দেয়।

চীনে মহান নেতা মাও সেতুং ১৯৪৯ সালের ১ অক্টোবর পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা করেন। যুদ্ধের ক্ষতে মোড়ানো চীন তখন দারিদ্র্যের সাথে লড়ছে। কিন্তু বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী নেতা বর্তমান প্রেসিডেন্ট শি চিন পিং। সোমবার সন্ধ্যায় এক বক্তব্যে তিনি বলেছেন, ‘একতাই শক্তি। একতাই দৃঢ়তার উৎস।’

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে দেশটির সামরিক বাহিনী বড় ধরণের মহড়ার আয়োজন করেছে। এ মহড়ায় ট্যাংক, ক্ষেপণাস্ত্র, সামরিক বিমান অংশ নেয়। চীন তার সামরিক শক্তি প্রদর্শনের জন্যে আগে থেকেই এই উচ্চাভিলাষী মহড়ার কথা ঘোষণা করেছে। এতে ১৫ হাজার সেনা, ১৬০টি ফাইটার জেট, ৫৮০টি ট্যাংকারসহ অন্য এমন কিছু অস্ত্রের প্রদর্শন করা হয়েছে যা আগে কখনও প্রকাশ্যে দেখানো হয়নি। এর মধ্যে হাইপারসনিক ড্রোন এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, জাঁকজমকপূর্ণ এই আয়োজনের পেছনে শি চিন পিংয়ের জন্যে অপেক্ষা করছে বড় ধরণের কিছু চ্যালেঞ্জও। দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি হংকংয়ের চলমান আন্দোলন ও বিক্ষোভ অন্যতম।

চীনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হংকংয়ের স্বাধীনতাকামী আন্দোলন আরো তীব্র ও বেগবান হয়েছে। বিক্ষোভকারীরা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

হংকং পুলিশ বলেছে, তারা নগরীজুড়ে সহিংসতার আশংকা করছেন। তারা বলেছেন, বিক্ষোভ ভয়ংকর রূপ নিতে পারে। কারণ মুখোশধারী বিক্ষোভকারীরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

কিন্তু সোমবারের বক্তব্যে শি দৃঢ়তার সাথে এক দেশ, দুই নীতির পরিপূর্ন বাস্তবায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।