ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২১:৩৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

চীনে ঝড় ও শিলাবৃষ্টিতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন শতাধিক। শনিবার সন্ধ্যায় দেশটির নানটং সিটিতে এই শিলা বৃষ্টি হয়।

বিবিসি জানিয়েছে, ইতোমধ্যেই চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানটং সিটির তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

দুর্যোগের সময় বাতাসের গতিবেগ ছিল নদী তীরবর্তী এলাকায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রায় ১৭০ কিলোমিটার। এসময়ে সাগরে মাছ ধরার নৌকা উল্টে গিয়ে ১১ জেলের মৃত্যু হয়।

এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে শহরের ট্রাফিক সেবা ব্যাহত হচ্ছে। এছাড়াও রাতভর পুরো পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে।

-জেডস