ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২৩:৩৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

চীনে দাবানলে প্রাণ গেল ৩০ দমকল কর্মীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৩০ দমকল কর্মীর প্রাণ নিভে গেল। সোমবার দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, মুলি অঞ্চলে ৪ হাজার মিটার পর্যন্ত বিস্তৃত ওই দাবানল নিয়ন্ত্রণে ৭০০ দমকলকর্মী মোতায়েন করা হয়।

রবিবার বিকেলে হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এদের মধ্য থেকে বেশ কয়েকজন দমকলকর্মীর সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরো কয়কজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

সাম্প্রতিক সময়ে চীনের বিস্তীর্ণ বনাঞ্চলে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে। গত মাসে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে প্রায় ৮৫ জন নিহত হন। তবে দেশটির সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে ১৯৮৭ সালে। হিলিওগিজাং প্রদেশের ওই দাবানলে ১১৯ জন প্রাণ হারিয়েছিলেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়