চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
চীনের দক্ষিণ মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছে এবং তিন লাখ ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলতি সপ্তাহে ভারী বর্ষণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন। খবর রয়টার্সের।
এদিকে বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার কবলে পড়া পাঁচ লাখ ৯৪ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।
এ ছাড়া বন্যায় প্রায় চার লাখ ৬৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে দেশের অর্থনীতির দুই দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
সংবাদমাধ্যম বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে গত ৬ জুলাই থেকে জিয়াংশির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করে আছে।
দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
জিয়াংশি প্রাদেশিক আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বন্যার মাত্রা আরও বাড়বে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











