ঢাকা, সোমবার ৩০, মার্চ ২০২৬ ৯:২৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

চীনে বাদুড়ের গুহায় অনুসন্ধানে ডব্লিউএইচওর বিশেষজ্ঞদল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান শহরে প্রাণঘাতী করোন ভাইরাসের জীনগত উপাদান অনুসরণের জন্য সেখানকার বাদুড়ের গুহায় অনুসন্ধান করা দরকার। এমনটাই জানিয়েছেন ভাইরাসের উৎস সন্ধানে নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের এক সদস্য। খবর রয়টার্সের।

বিশেষজ্ঞ দলের সদস্য এবং প্রাণীবিজ্ঞানী ও প্রাণী রোগ বিশেষজ্ঞ পিটার ড্যাসজ্যাক জানান, ভাইরাসটি কিভাবে মহামারি ছড়িয়েছে সে বিষয়ে বিশেষজ্ঞ দল নতুন তথ্য সংগ্রহ করছে। বিস্তারিত কিছু না বলে তিনি জানান, গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে এমন কোনো প্রমাণ তারা পাননি।

২০০২ থেকে ২০০৩ সালে চীনের উহান প্রদেশের একটি গুহায় বাদুড়ের আবাসস্থলে সার্স ভাইরাসের উৎস সন্ধানের গবেষণায় সম্পৃক্ত ছিলেন ড্যাসজ্যাক। তিনি বলেন, আমরা যদি সত্যিকার প্রাণীজাত উৎস বের করতে চাই, তা হলে একইরকম গবেষণা চালাতে হবে।

বাদুড়ের গুহাগুলো চীন বর্তমানে নমুনায়ন করছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ উহানে এর আগে করোনা ভাইরাসের সঙ্গে মিল আছে এমন ভাইরাস পাওয়া গিয়েছে।

২০১৯ সালে উহানে মহামারি ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার অনেক আগে থেকেই এটি ছড়াচ্ছিল কিনা সেই সম্ভাবনা ভালোভাবে খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল। ড্যাসজ্যাক বলেন, এটি হলো এমন কিছু যা আমাদের দল খুব নিবিড়ভাবে অনুসন্ধান করছে। প্রথম দিকে কী ধরণের কমিউনিটি সংক্রমণ হতে পারে তা জানার চেষ্টা করা হচ্ছে।

তার মতে, প্রাণীর আবাসস্থল থেকে ভাইরাসটি প্রথম কীভাবে সংক্রমিত হয়েছিল সেটি খুঁজে বের করাই আমাদের প্রধান কাজ। আর এটি খুবই জটিল একটি প্রক্রিয়া। হয়তো কয়েক মাস এমনকি কয়েক বছর আগেই এটা ঘটেছিল।

বিশেষজ্ঞ দল ইতোমধ্যে উহানের হাসপাতাল, গবেষণাগার ও সামুদ্রিক খাদ্যের বাজার পরিদর্শন করেছেন। তবে পরিদর্শনের আয়োজনকারী চীনা কর্তৃপক্ষ উহানে বিশেষজ্ঞদের যোগাযোগের পরিসর সীমিত রেখেছে।

ড্যাসজ্যাক বলেছিলেন, বিশেষজ্ঞরা যেসব জায়গা পরিদর্শন করতে বা যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে অনুরোধ করেছেন তার কোনোটি চীনা কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়নি।

-জেডসি