ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৮:২৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

চীনে লেকিমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

চীনের পূর্বাঞ্চলে টাইফুন লেকিমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে রোববার ২৮ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঝড় ও এর কারণে সৃষ্ট ভূমিধসে দশ লাখেরও বেশি লোককে অন্যত্র সরানো হয়েছে। রোববার ভোরে প্রচন্ড শক্তিশালী ঝড়টি ঘন্টায় ১৮৭ কিলোমিটার বেগে ওয়েনলিং নগরীতে আঘাত হানে। এ সময় সমুদ্রের ঢেউ কয়েক মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানে।

শনিবার চীনের জাতীয় টেলিভিশন কেন্দ্র সিসিটিভি জানায়, ওয়েনঝোউ মিউনিসিপালিটিতে ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১৮ জন প্রাণ হারিয়েছে। এলাকাটি সাংহাই থেকে প্রায় ৪শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, টাইফুন আঘাত হানার আগে দশ লাখেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ১ লাখ ১০ হাজার লোক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শুধু ঝেজিয়াং প্রদেশেই প্রায় ৩শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও ফেরি ও রেল সেবা স্থগিত করা হয়েছে।