ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৩:৪২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

চীনে শক্তিশালী ভূমিকম্পে ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২৫ জন।

স্থানীয় সোমবার রাত ১১টার দিকে চ্যাংনিং পল্লীতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমতলের ১৬ কিলোমিটার গভীরে। পরে মঙ্গলবার সকালে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমিকম্পের পর ২ হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে। বেশ কিছু বাড়িঘর ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

-জেডসি