ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২১:৩৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

চীনে স্কুলে রাসায়নিক হামলায় ৫১ শিশু অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের এক কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় অন্তত ৫১ শিশু অসুস্থ হয়েছে। পাশাপাশি এই হামলায় অসুস্থ হয়েছে ওই স্কুলের ৩ শিক্ষক।

সোমবার বিকালে ইউনান প্রদেশের কাইইউয়ান শহরে এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম কং।

দেশটির কর্মকর্তারা জানান, স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে কং নামের সেই ব্যক্তি সোডিয়াম হাইড্রোঅক্সাইড স্প্রে করে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পুলিশ হামলাকারীকে আটক করে।

হামলাকারী সম্পর্কে কর্তৃপক্ষ বলেছে, ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের জন্য পারিবারিক উষ্ণতার অভাবে তার মানসিক সমস্যা দেখা দেয়। আর এই কারণে সে স্কুলে রাসায়নিক হামলা চালিয়েছে।

-জেডসি