চীনের ‘জৈব অস্ত্র’ খেয়ে ফেলবে করোনাভাইরাস!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
চীনের ‘জৈব অস্ত্র’ খেয়ে ফেলবে করোনাভাইরাস!
করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ ন্যানোম্যাটেরিয়াল বানিয়েছে চীন, যা কি না শরীরে ঢুকে মুহূর্তের মধ্যেই ভাইরাসটিকে গিলে খেয়ে ফেলবে। চীনা বিজ্ঞানীরা এমন দাবি করেছেন। ন্যানোম্যাটেরিয়ালটি প্রয়োগ করে ৯৬.৫-৯৯.৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে বলেও দাবি তাদের।
চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস-এর এক টুইট বার্তায় এ খবর জানানো হয়। ওই টুইটে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনর খবরেও চীনা গবেষকদের দাবির বিষয়টি তুলে ধরা হয়েছে। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসকে মোকাবিলার জন্য চীনের গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছে। শরীরে প্রবেশ করে করোনাভাইরাস শুষে নিয়ে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।
বিশেষ এই ন্যানোম্যাটেরিয়ালটিকে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন চীনের বৈজ্ঞানিকরা। এটিকে জৈব অস্ত্র বলছেন তারা, যা ভাইরাসটিকে নির্মূল করার জন্য তৈরি করেছেন।
ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। গবেষকরা এও দাবি করেছেন, করোনাভাইরাসকে মোকাবিলার ক্ষেত্রে এই ন্যানোম্যাটেরিয়াল দেহে প্রবেশের পর অন্যান্য অ্যানজাইমহগুলোর মতোই কাজ করে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন পর্যন্ত ২০০টি দেশে ছড়িয়েছে। চীন থেকে শুরু করে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন আইল্যান্ড পর্যন্ত ছড়িয়ে প্রাণ নিয়েছে মোট ৩৯ হাজার ৭৯৪ জনের। সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৭৩ হাজার ২০১৯ জন। আর আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৯ হাজার ২৫।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৭৪ হাজার ৬৮৪ আক্রান্ত হয়েছেন। পক্ষান্তরে মারা গেছেন ৩ হাজার ৪০০ জন। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ২১০ জন।
মৃত্যু হার সবচেয়ে বেশি ইতালিতে। এখন পর্যন্ত ১১ হাজার ৫৯১ মারা গেছে দেশটিতে। আক্রান্ত ১ লাখ এ হাজার ৭৩৯, সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২০ জন। স্পেনে মৃতের সংখ্যা ৮ হাজার ২৬৯। আক্রান্ত ৯৪ হাজার ৪১৭ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৫৯ জন।
করোনাভাইরাস প্রাদুর্ভাব ছড়িয়ে চীনে যে পরিমাণ আক্রান্ত করেছিল তা কমে সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫১৮। মারা গেছেন ৩ হাজার ৩০৫ জন। সুস্থ হওয়ার সংখ্যা ৭৬ হাজার ৫২।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











