ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:৫৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা, শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ইন-ফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার বিকালে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এই কারণে বাইরের সব কাজ বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ। যার কারণে সাংহাইয়ের দুটি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

চীনের জাতীয় আবহাওয়া সংস্থা ঘোষণা করেছে, ‘সাংহাইয়ের দক্ষিণে অবস্থিত ঝেজিয়াং প্রদেশে রবিবার বিকালে আঘাত হানতে পারে ইন-ফা। এসময় ২৫০-৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আপাতত কারো ঘরের বাইরে যাওয়ার দরকার নেই।’

এমন সময় ঘূর্ণিঝড় ইন-ফা আসছে যখন চীনের মধ্যাঞ্চলে রেকর্ড বন্যায় ৫৮ জন মারা গেছে। রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, ১ মিলিয়নেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

ঝেজিয়াং প্রদেশে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ইউয়ান জিয়াজুয়ান বলেছেন, ‘মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে ও দুর্যোগে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যাতে ঝড়ে কোনো মানুষ মারা না যায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।’


-জেডসি