ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:০০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

চীনের মধ্যাঞ্চলে ছুরিকাঘাতে আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

চীনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি পথচারীদের ওপর ছুরি নিয়ে অতর্কিত হামলা চালালে ১১ জন আহত হয়। লোকটি মানসিক ভারসাম্যহীন।

জিয়াংজি প্রদেশের জি আন নগরীর পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী গো কাইবীন নামের ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। খবর বার্তাসংস্থা এএফপি’র।

গো’য়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের কারোর প্রাণহানির আশঙ্কা নেই। আহতদের মধ্যে পুলিশ ও ছাত্র-ছাত্রী রয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ও ঘটনা তদন্ত করা হচ্ছে।

চীনে ছুরি হামলার ঘটনা বিরল নয়। যদিও সেখানে আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়েধাজ্ঞা রয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে উত্তারাঞ্চলীয় গানসু প্রদেশের এক গ্রামে এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে সন্দেহে আট ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা ও অপর সাত ব্যক্তিকে আহত করে।

গত আগষ্ট মাসে চীনের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি ছয় ব্যাক্তিকে আঘাত করে হত্যা করে। সে তার বান্ধবী ও আত্মীয়দের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এর আগে গাড়ি নিয়ে যাওয়ার পথে পথচারীদের আঘাত করে।