ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:০৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

চুক্তিবিহীন ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের ১৫ মন্ত্রীর হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোন ধরনের চুক্তি ছাড়াই ব্রেক্সিট হলে গণবিদ্রোহ ও পদত্যাগের হুমকি দিয়েছেন ব্রিটেনের অন্তত ১৫ জন মন্ত্রী। সোমবার এক গোপন বৈঠক শেষে অন্তত ১৫ জন মন্ত্রী এই হুমকি দেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৯ মার্চ শেষ হচ্ছে ব্রেক্সিটের সময়সীমা। আর এরিমধ্যে ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে চাইছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এ নিয়ে সংসদে তার বক্তব্য রাখার কথা রয়েছে। ব্রিটেনের প্রভাবশালী ও জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এসব তথ্য দিয়েছে।

এদিকে, ডেইলি মেইলে মঙ্গলবারের সংখ্যায় তিন ব্রিটিশ মন্ত্রীর লেখা এক যৌথ নিবন্ধে বলা হয়েছে, হাউজ অব কমন্সে তারা বিদ্রোহী এমপিদের পক্ষ নেবেন এবং প্রধানমন্ত্রীকে বেক্সিট পিছিয়ে দেওয়ার জন্য চাপ দেবেন। দেশটির শিল্পমন্ত্রী চিচার্ড হ্যারিংটন, ডিজিটাল মন্ত্রী মারগট জেমস ও জ্বালানি মন্ত্রী ক্লেয়ার পেরি ওই নিবন্ধ লিখেছেন।

এদিকে, ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন তিনি মন্ত্রী, এমপিদের দাবির প্রতি নমনীয় এবং চুক্তিবিহীন ব্রেক্সিট এর প্রক্রিয়া বাতিল করতে চান। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে মন্ত্রিসভায় আলোচনা হবে এবং প্রক্রিয়াটি অন্তত দুই মাস পিছিয়ে দেওয়া হতে পারে।

-জেডসি