চুনার থেকে এক পা-ও নড়ব না: প্রিয়াঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার
শুক্রবার মধ্য রাত। চুনার দুর্গে ‘বন্দি’ প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে যান বারাণসী পুলিশের এডিজি ব্রজ ভূষণ এবং এক শীর্ষ সরকারি অধিকর্তা। প্রিয়াঙ্কাকে বোঝানোর চেষ্টা করেন তারা। সোনভদ্র ছাড়ার পরামর্শও দেন। ঘণ্টা খানেক কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে রাত সোয়া ১টা নাগাদ চুনার দুর্গ ছাড়েন উত্তরপ্রদেশ সরকারের ওই দুই কর্মকর্তা।
সূত্র মতে, সেই বৈঠকে কোনও সুরাহা হয়নি। যোগীর সরকারকে প্রিয়ঙ্কা সাফ জানিয়ে দেন, যত ক্ষণ না নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন, চুনার দুর্গ থেকে এক পা-ও নড়বেন না তিনি।
পরে প্রিয়াঙ্কা টুইট করে বলেন, ‘উত্তরপ্রদেশ সরকার বারাণসীর এডিজি ব্রজ ভূষণ, কমিশনার দীপক অগ্রবাল এবং মির্জাপুরের ডিআইজি-কে আমার কাছে পাঠায়। নিহতদের পরিবারগুলোর সঙ্গে দেখা না করে সোনভদ্র ছাড়ার পরামর্শ দেন তারা। প্রায় এক ঘণ্টা বসেছিলেন তারা।’
তিনি আরও জানান, ‘কেন আমাকে হেফাজতে নেওয়া হল, তার সুনির্দিষ্ট কোনও কারণ রাজ্য সরকারের পাঠানো ব্যক্তিরা দেখাতে পারেননি। শুধু তাই নয়, এ সংক্রান্ত কোনও নথিও দিতে পারেননি তারা।’ চুনার দুর্গে রাতের একটি ভিডিয়োও টুইট করেন প্রিয়ঙ্কা।
যোগীর সরকারের সঙ্গে প্রিয়াঙ্কার টানাপড়েন শুরু হয়েছিল শুক্রবার সকাল থেকেই। সোনভদ্রে নিহত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। কিন্তু মির্জাপুরের কাছে তাকে আটকে দেয় যোগীর পুলিশ। বাধার মুখে পড়ে সদলবলে ধর্নায় বসে পড়েন প্রিয়ঙ্কা।
প্রশাসনের দাবি, ১৪৪ ধারা চলছে সোনভদ্রে। এই মুহূর্তে সেখানে কোনও রাজনৈতিক দল যাওয়া মানেই পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দেবে।
প্রিয়াঙ্কার অভিযোগ, এই নির্দেশ সংক্রান্ত কোনও কাগজপত্রই দেখাতে পারেনি পুলিশ।
যদিও মির্জাপুরের জেলাশাসক অনুরাগ পাটেল বলেন, “১৫১ সিআরপিসি-তে প্রিয়াঙ্কা গান্ধী এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তি বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় কংগ্রেস নেত্রী ও তাঁর সঙ্গীদের আটকে দেওয়া হয়েছে।”
প্রিয়াঙ্কা ধর্না থেকে না ওঠায় তাকে আটক করে পুলিশ। তার পর সেখান থেকে চুনার দুর্গের অতিথিশালায় নিয়ে যাওয়া হয় তাকে। সারা রাত সদলবলে সেখানেই ছিলেন তিনি।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











