চুরি যাওয়া ল্যাপটপ ফিরে পাওয়ার উপায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ল্যাপটপ চুরি গেলে আর্থিক ক্ষতির থেকেও বেশি দুশ্চিন্তায় পড়তে হয়, হার্ডডিস্কে জমা থাকা তথ্যাদি নিয়ে। ল্যাপটপ চুরি গেলে বা হারিয়ে গেলে তার সন্ধান পাওয়ার দারুন একটি উপায় হচ্ছে- মাইক্রোসফটের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার।
এই ফিচারের মাধ্যমে যেকোনো সময় আপনি আপনার ল্যাপটপের লোকেশন জানতে পারবেন। এছাড়া ফিচারটির মাধ্যমে ল্যাপটপ ‘লক’ করে দিয়ে পাসওয়ার্ডও বদলে ফেলতে পারবেন। তবে এর জন্য আপনার ল্যাপটপে আগে থেকেই ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারটি চালু থাকা লাগবে।
ল্যাপটপের ‘স্টার্ট’ মেন্যু থেকে ‘সেটিংস’ অপশনে যান। ‘আপডেট অ্যান্ড সিকিউরিটি’ অপশন থেকে ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনটি চালু করে নিন।
ল্যাপটপ চুুরি হলে ফিচারটি ব্যবহার করবেন যেভাবে:
অন্য কোনো ডিভাইস থেকে https://account.microsoft.com/devices ওয়েবসাইটে গিয়ে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করুন। এরপর ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনে যান। যে ডিভাইসটির সন্ধান চাচ্ছেন তা নির্বাচন করুন। এবার ‘ফাইন্ড’ অপশনে ক্লিক করলেই একটি ম্যাপে আপনার ডিভাইসের লোকেশন দেখতে পাবেন।
অনেকের ল্যাপটপে একাধিক লগইন আইডি থাকে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট না হয় তাহলে এই ফিচারটি কাজ করবে না। ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচার দিয়ে ল্যাপটপের লোকেশন জানতে চাইলে অবশ্যই তাতে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট অন থাকা লাগবে।
এছাড়া ল্যাপটপের চোরকে ধরার অন্যান্য কার্যকরী উপায়ের মধ্যে রয়েছে- ল্যাপটপে আগে থেকেই ট্রাকিং সফটওয়্যার ব্যবহার করা।ল্যাপটপের লোকেশন ট্র্যাক করার জন্য ‘Prey’ এর মতো নানা ধরনের সফটওয়্যার আছে। এ ধরনের সফটওয়্যারগুলো ব্যবহারের সুবিধা হচ্ছে- ল্যাপটপে অস্বাভাবিক কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং রিয়েল টাইমে লোকেশন ট্রাক করতে পারবেন।
ল্যাপটপের নিরাপত্তার জন্য এর সিরিয়াল এবং মডেল নম্বর মনে রাখুন বা কোথাও লিখে রাখুন। হারিয়ে যাওয়া ল্যাপটপ পরবর্তীতে উদ্ধারে এই নম্বরগুলো আপনাকে যথেষ্ট সাহায্য করবে।
চুরি যাওয়া ল্যাপটপ জিমেইল ব্যবহার করে উদ্ধারের উপায়:
উপরোক্ত পরিষেবাগুলো ব্যবহারে যদি সমর্থ না হোন তাহলে তার মানে এই নয় যে, চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারের আরো কোনো সুযোগ নেই। জিমেইল ব্যবহার করেও আপনার চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধারের চেষ্টা করতে পারেন। জিমেইলের মাধ্যমে আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারবেন।
এক্ষেত্রে যা করতে হবে তা হলো- অন্য কোনো কম্পিউটার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করুন। এবার নিচের ডান দিকের কোণায় থাকা ‘ডিটেইলস’ অপশনে ক্লিক করুন। নতুন একট পেজ ওপেন হবে, যেখানে সাম্প্রতিক সময়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহৃত হওয়া সবগুলো ডিভাইসের আইপি অ্যাড্রেস প্রদর্শিত হবে। কোনো আইপি অ্যাড্রেসকে সন্দেহজনক মনে হলে তা নিয়ে পুলিশের দ্বারস্থ হোন।
তথ্যসূত্র: টেক অ্যাডভাইজার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

