চেকআপ শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
রাত ১টার কিছু পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়ার কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হয়ে পড়ে, যার ফলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তবে পরীক্ষার পর তাৎক্ষণিকভাবে তাকে ভর্তি করার প্রয়োজন হয়নি এবং চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটিই দ্বিতীয়বারের মতো খালেদা জিয়াকে চেকআপের জন্য হাসপাতালে নিতে হলো।
হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরিবার ও চিকিৎসকদের পরামর্শেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



