‘চ্যানেল স্টোর’ চালু করছে ইউটিউব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এবার চালু করছে ‘চ্যানেল স্টোর’ নামের নতুন ফিচার।দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই ইউটিউব এই স্টোর চালু করবে। ভিডিও স্ট্রিমিং সেবার জন্য এই স্টোর চালু হবে। এর নাম হবে ‘চ্যানেল স্টোর’। এই স্টোর কার্যকর করার জন্য ইউটিউব এরই মধ্যে বিশ্বের বড় বড় বিনোদনমূলক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউটিউব তার চ্যানেল স্টোরের জন্য গত ১৮ মাস ধরে কাজ করছে। তবে স্টোর চালুর বিষয়ে ইউটিউব এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জানা গেছে, ইউটিউব স্যাটেলাইট টিভি ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবার অধীনে আনার পরিকল্পনা করেছে। এই সেবা চালু হলে ইউটিউব রোকু এবং অ্যাপল এর মত কোম্পানির তালিকায় যুক্ত হবে। যারা ইতোমধ্যেই সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবা দিচ্ছে।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়ালমার্ট ভিডিও স্ট্রিমিং পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ জন্য ওয়ালমার্ট কয়েকটি মিডিয়া কোম্পানির সঙ্গে কথা বলছে। গত মাসে ইউটিউব কানাডিয়ান ই-কমার্স কোম্পানি শপিফাই এর সাথে পার্টনারশিপ ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের ফলে, কন্টেন্ট ক্রিয়েটররা তাদের প্রোডাক্টগুলো ইউটিউবে বিক্রির সুযোগ পাবেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






