ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৮:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ছাত্রবৃত্তি ঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২১ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট ফান্ডের আওতায় সরকারের গৃহীত বৃত্তি ও অন্যান্য সুবিধা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে বিতরণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


তিনি আজ বুধবার তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিলের পঞ্চম বৈঠকে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।


ইহসানুল করিম জানান, ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা যাতে শিক্ষা সহায়তার সুবিধা অনলাইনে পায় সেজন্য ই-স্টাইপেন্ড ব্যবস্থা চালুর নিদের্শ দেন। বৈঠকে ট্রাস্টের কর্মকান্ড ও বর্তমান অবস্থা এবং ২০১৮ সালের বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা হয়।


ট্রাস্টের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।


ট্রাস্টের সদস্যবর্গ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ আহমেদ জয়কে অভিনন্দন জানান।