ছুটির দিনে ক্রেতার ভিড়ে জমজমাট বাণিজ্যমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৪ জানুয়ারি ২০২৫ শনিবার
ফাইল ছবি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ শনিবার ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নেমেছে। শীত উপেক্ষা করে ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মেলাপ্রাঙ্গন। স্টল ও প্যাভিলিয়নগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। বিকাল ৫টার পর বাণিজ্যমেলা লোকে লোকারণ্য হয়ে পড়ে। দর্শনার্থীর এই সমাগমে বিক্রেতা, মেলার আয়োজক ও প্রবেশ টিকিটের ইজারাদার খুশি।
মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে দেশি-বিদেশি ৩৬১টি স্টল। ভেতরে রয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন (তারুণ্যের বাংলাদেশ)। দর্শনার্থীদের বসার জন্য রয়েছে তিনটি সিটিং জোন। ব্যাংকিং লেনদেনের জন্য রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক বুথ।
মেলায় আসা শিশুদের জন্য রয়েছে শিশুপার্ক। মেলা পর্যবেক্ষণের জন্য ২৩৪টি সিসিক্যামেরার পাশাপাশি রয়েছে পাঁচটি ওয়াচ টাওয়ার। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশের একাধিক টিম। রাজধানীসহ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার লোকজন যেন নির্বিঘ্নে মেলায় আসতে পারেন সেজন্য অন্যান্য বছরের মতো রয়েছে বিআরটিসি বাস সার্ভিস।
টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, কার্পেট, প্রসাধনী, চামড়া ও কৃত্রিম চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বাণিজ্যমেলার স্টলে স্থান পেয়েছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রথম সাপ্তাহিক ছুটির দিনে মেলায় আসার প্রস্তুতি ছিল অনেকেরই। তাই অধিকাংশ দর্শনার্থীই অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন। ফলে মেলার প্রবেশদ্বারে ঠেলাঠেলি কিংবা চাপের মুখে পড়তে হয়নি। ছুটির দিন থাকায় সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করেন।
বিকালে মেলার স্টল ও প্যাভিলিয়নে উপচে পড়া ভিড় জমে। ক্রেতা ও দর্শনার্থীরা স্টলগুলোতে তাদের পছন্দের পণ্য ঘুরে দেখেন ও কেনাকাটা করেন। বেশি ভিড় ছিল কাপড়, অলংকার, শো-পিস, তৈজসপত্র, কুটির শিল্প ও ইলেতট্রনিক্স পণ্যের স্টলে।
আজ শনিবার দর্শনার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর থেকে বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীদের সমাগম। স্টলগুলোতে নারীদের ভিড় ছিল বেশি। পরিবার-পরিজন নিয়ে অনেকেই মেলায় এসেছেন। পছন্দের জিনিস কিনেছেন। প্লাস্টিক পণ্য, ক্রোকারিজ, ইমিটেশনের গয়না, শাড়ি, থ্রি-পিস, কসমেটিকসের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় ছিল বেশি। মূল্যছাড়সহ বিভিন্ন অফার থাকায় ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন। মেলায় শিশুদের জন্য রয়েছে নজরকাড়া ডিজাইনের পোশাক, জুতা ও খেলনা। বিকাল ৩টার মধ্যেই মেলাপ্রাঙ্গণ ভরে যায়। নানা শ্রেণির ও নানা বয়সের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ।
ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মেলায় এসেছেন রানি বেগম। তিনি জানান, গৃহস্থালি পণ্য কিনেছেন তিনি। প্রথম দিকে দর্শনার্থীদের চাপ কম থাকবে এমন আশায় মেলায় এসেছেন। কিন্তু লোক সমাগম এত বেশি ছিল যে, চলাচল করতে তার কষ্ট হয়েছে বলে জানান।
দিল্লি অ্যালুমিনিয়ামের বিক্রয় প্রতিনিধি রাকেশ চন্দ্র সরকার বলেন, বিক্রি কম হলেও ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম বেড়েছে। তবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বিক্রিও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকায় এবার মেলার পরিবেশ অনুকূলে রয়েছে। শুরুতেই সাপ্তাহিক ছুটি পড়ায় শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের সমাগম বেড়েছে। কাঙ্খিত দর্শনার্থীদের আগমনে সবাই খুশি। অবশ্যই বাণিজ্যমেলা ব্যবসা সফল হবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






