ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৬:৩৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ছেলেকে পুড়িয়ে হত‍্যার অভিযোগে মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ছেলেকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগে লিপি আক্তার (৩৪) নামে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৯ নভেম্বর) এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন ছেলের বাবা ও লিপির প্রাক্তন স্বামী আনোয়ার হোসেন।

লিপি আক্তার দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা ও মৃত লতিফের মেয়ে।

অভিযোগে আনোয়ার উল্লেখ করেন, ১৮ বছর পূর্বে তাদের বিয়ে হয়। ১৩ বছর পূর্বে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর মাঝে তাদের রাইয়ান হোসেন (১৭) ও রাজু হোসেন (১৪) নামে দুই ছেলের জন্ম হয়। বিচ্ছেদের পর মায়ের কাছে থাকত সন্তানেরা। গত ১৩ নভেম্বর রাতে লিপি অজ্ঞাত দুই তিনজনকে সঙ্গে নিয়ে রাজুর শয়ন কক্ষে তার হাত পা রশি দিয়ে বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। এতে রাজুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাজুর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনা মামলা হয়েছে এবং অভিযুক্ত লিপিকে গ্রেপ্তার করা হয়েছে।