ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ০:৩৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্য নারীকে মারধর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন (৫০) এক নারীকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে বৈরাগীর হাট এলাকায় অপরিচিত ওই নারীকে ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে তার নাম-পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু তিনি ঠিক করে কিছু বলতে পারেননি। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরে জানা যায় তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী।

মাদারীপুর সদর মডেল থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. বারেক করিম জানান,  স্থানীয় লোকজন অপরিচিত ওই নারীকে দেখে ছেলেধরা মনে করে। নাম-পরিচয় সঠিকভাবে বলতে না পারায় তাদের সন্দেহ হয়। খবর পেয়ে ওই নারীকে উদ্ধারের পর স্থানীয় চৌকিদারের জিম্মায় দেওয়া হয়েছে।

-জেডসি