ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার
অলংকরণ
এটা এক ব্যস্ত শহরের গল্প—যেখানে আকাশের রং প্রায়ই ধূসর, আর রাস্তাগুলো শব্দে ভরা। শীতের শুরুতে ভোরগুলো এখানে একটু অন্যরকম লাগে। কুয়াশা নামে, লাইটপোস্টের আলোয় ভাসে ধোঁয়াটে আলোছায়া। এমনই এক সকালে, হালকা বাতাসে ডানা কেটে উড়ে আসে একটি ফড়িং।
ছোট্ট, ঝলমলে ডানার সেই ফড়িং কোথা থেকে এসেছে, কেউ জানে না। সে থেমে থেমে উড়ে বেড়ায়—কখনো জানালার কাঁচে, কখনো বারান্দার রেলিংয়ে। একসময় সে ঢুকে পড়ে এক বহুতল ভবনের একটি ফ্ল্যাটের ভেতরে।
ঘরের ভেতরটা তার কাছে একেবারে নতুন। দেয়ালজুড়ে ছবি, টেবিলে বই, আর এক কোণে ঝুলছে একটি রঙিন বস্তু—দেখতে ঠিক তার মতোই। কিন্তু বস্তুটি নড়ছে না, উড়ছে না।
ফড়িংটি ধীরে ধীরে তার কাছে যায়। ওর ডানা কাঁপে, চোখে বিস্ময়।
তুমি কি আমার মতো?—সে মনে মনে প্রশ্ন করে।
কিন্তু উত্তর আসে না। কারণ সেটি জীবন্ত কিছু নয়, বরং মানুষের হাতে তৈরি একটি রঙিন ফড়িং—একটি কাগজে আঁকা।
ফড়িংটি কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজের পথে চুপচাপ ফিরে যায়।
সন্ধ্যার দিকে সে ফিরে আসে শহরের প্রান্তে, যেখানে কিছু গাছ এখনো দাঁড়িয়ে আছে। সেখানেই তার আশ্রয়। এই শহরে তার মতো আরও অনেক ফড়িং আছে—যাদের ঘর একসময় ছিল এই গাছগুলো। কিন্তু মানুষ গাছ কেটে দিয়েছে, বানিয়েছে বড় বড় দালান।
তবুও তারা বাঁচতে শিখেছে।
দিনের আলোয় তারা উড়ে বেড়ায়, কখনো রোদের তাপে, কখনো ধুলোর ঝাঁঝে। কেউ কেউ আর ফিরে আসে না—হয়তো ক্লান্তিতে, হয়তো অজানা কোনো কারণে।
এই ফড়িংটি একদিন তার বন্ধুদের সেই ঘরের ফড়িংটির গল্প বলে।
: ওখানে একটি ফড়িং আছে—আমার চেয়েও বড়। দেয়ালে বসে থাকে, একদম নড়ে না।
গল্প শুনে অন্যরা কৌতূহলী হয়। তারা ভাবে—নিশ্চয়ই সেই ফড়িং বিশেষ কিছু। তাই পরদিন সবাই মিলে উড়ে যায় সেই বাড়িতে।
জানালার ভেতর দিয়ে ঘরে ঢুকে তারা দেখে—দেয়ালে সেই একই রঙিন ফড়িং। কিন্তু এবার কাছ থেকে দেখে বুঝতে পারে—এটি আসলে জীবন্ত নয়।
একজন ফড়িং আস্তে বলে, এটা তো কাগজের… আমাদের মতো না।
তারা চুপ হয়ে যায়।
ঠিক তখনই ঘরের ভেতর হঠাৎ শব্দ হয়। মানুষ এসেছে। কেউ দরজা বন্ধ করার চেষ্টা করছে। ভয়ে ছোট্ট ফড়িংগুলো ছড়িয়ে পড়ে।
কিন্তু সৌভাগ্য, একটি জানালা খোলা ছিল।
একসাথে, ডানা ঝাপটে তারা বেরিয়ে যায়—আবার সেই মুক্ত আকাশে।
বাঁচে তারা।
কিন্তু মনে রয়ে যায় এক অদ্ভুত অনুভূতি—
এই শহর তাদের নেয় না। আবার তাদের রূপ ভালোবেসে নিজের দেয়ালে সাজিয়েও রাখে।
ফড়িংগুলো আবার উড়ে চলে যায় তাদের ছোট্ট আশ্রয়ে।
কুয়াশা ভেজা সেই ভোরে, নিঃশব্দ শহরের আকাশে ভেসে থাকে শুধু একটি প্রশ্ন—মানুষ কি সত্যিই বুঝতে পারে, প্রকৃতিকে ভালোবাসা মানে তাকে বাঁচিয়ে রাখা।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



