জগলুল চৌধুরীর লেখা তরুণ সাংবাদিকদের প্রেরণা : স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫৯ এএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জগলুল আহমেদ চৌধুরীর আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী লেখনী তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট আয়োজিত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিথযশা সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আন্তর্জাতিক বিশেষ করে দক্ষিণ এশিয়া বিষয়ক বিভিন্ন বিশ্লেষণধর্মী কলাম লিখেছেন। আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী লেখা খুবই জটিল। কিন্তু তিনি দেশের স্বার্থ রক্ষা করে সাবলীলভাবে এ কাজটি করে গেছেন। এ সময় স্পিকার জগলুল আহমেদ চৌধুরীর আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী লেখনী তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাজনীতি ও কূটনীতি সম্পর্কে ভাল জ্ঞান না থাকলে আন্তর্জাতিক বিষয় নিয়ে সংবাদ পরিবেশন কিংবা কলাম লেখা সহজ নয়। সে কারণে তিনি নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত শানিত করেছেন। বিশ্লেষণ করার ক্ষমতা ছিল তার বড় গুণ। তীক্ষœ মেধার প্রকাশ ঘটানোতে তিনি ছিলেন অনন্য। তিনি বলেন, জগলুল আহমেদ চৌধুরী ছিলেন সদালাপী, অমায়িক ও বন্ধুবৎসল সর্বোপরি মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ।
স্পিকার বলেন, ‘নির্বাচিত কলাম’ এর সংকলন একটি অমূল্য জ্ঞান ভান্ডার। জগলুল আহমেদ চৌধুরী এই কলাম সংকলন এবং তাঁর কৃতকর্মের মধ্য দিয়ে তিনি অনন্য প্রেরণার উৎস হয়ে যুগ যুগ বেঁচে থাকবেন। জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এ বছর থেকে ফেলোশীপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। এ ফেলোশীপ তরুণ সাংবাদিকদের এ পেশায় আসতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ‘নির্বাচিত কলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এর সভাপতি ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে ও ভোরের কাগজের সম্পাদক ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের মহাসচিব শ্যামল দত্তের সঞ্চালনায় জগলুল আহমেদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক পররাষ্ট্র সচিব সি, এম সফি সামি, বাসস’র সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মনোজ রায়, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ডিলন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা পরিবারের পক্ষে খালেদ শামস ও সেলিনা চৌধুরী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




