জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়েন তাজকিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছিলেন তাজকিয়া তাবাসসুম নামে এক শিক্ষার্থী। দাখিল পরীক্ষা শেষ করে মায়ের ফোন নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। সেখানেই পরিচয় হয় এক নারীর সঙ্গে। সেই নারীই মূলত তাজকিয়াকে কথিত হিজরতে ঘর ছাড়তে উদ্বুদ্ধ করে। তাজকিয়ার সঙ্গে আরও আট তরুণ-তরুণী কথিত হিজরতে বান্দরবানের উদ্দেশ্য রওনা হন। পরে ২২ ডিসেম্বর র্যাব তাদেরকে উদ্ধার করে।
সোমবার দুপুরে র্যাব সদরদপ্তরে হিজরতে বের হওয়া নয়জনকে পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তাজকিয়া তাবাসসুম তার অভিজ্ঞতার বর্ণনা দেন।
তাজকিয়া বলেন, আমার নিজের মোবাইল নেই। মায়ের মোবাইল দিয়ে নতুন ফেসবুক আইডি খুলেছিলাম। এরপর ফেসবুকে বিভিন্ন গ্রুপের ইসলামি পোস্টে লাইক-কমেন্টস করতাম। এসব গ্রুপে ইসলামের খন্ডিত বিভিন্ন আলোচনা পোস্ট করা হত। সেখান থেকে আরেক আপুর (তরুণীর) সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে একটি ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হই। গ্রুপে ইসলামের বিভিন্ন আলোচনা করা হতো। সেখান থেকেই হিজরত সম্পর্কে জানতে পারি। বাড়ি থেকে বের হওয়ার তিন দিন আগে জায়গা নির্ধারণ করা হয়। গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে বের হই। এরপর আমরা পাঁচজন মেয়ে মহাখালীতে একত্রিত হয়। সেখান থেকে আমরা বাসে করে চট্টগ্রামে যাই। চট্টগ্রামে যাওয়ার পরে আমাদের সঙ্গে আরও চারজন ছেলে যুক্ত হয়৷ সবাই মিলে বান্দরবান যায় তবে সেখানে ভালো স্থান না পেয়ে আমরা আবার চট্টগ্রামে ফিরে আসি। সেখান থেকে ঢাকায় আসার জন্য বাসের টিকিট কেটেছিলাম। কিন্তু এই সময়ে আমাদের সঙ্গে থাকা এক বোন (তরুণী) অসুস্থ হয়ে যায়৷ তাকে হাসপাতালে ভর্তি করি।
তাজকিয়া আরও জানান, হাসপাতাল থেকে যখন ছাড়া পাই তখন বাস ছেড়ে দেয়। আমরা এসে বাস পায়নি। পরে চট্টগ্রামের এক হোটেলে উঠি। সেখান থেকেই র্যাব আমাদের উদ্ধার করে।
পরবর্তীতে র্যাব আমাদের কাছে বাড়ি ছাড়ার কারণ জানতে চায়। তারা আমাদের বাড়ি ছাড়ার পেছনে ধর্মের অপব্যাখ্যা ও ভুল ধারণা সম্পর্কে বোঝালে আমরা সঠিক পথে আসতে উদ্বুদ্ধ হয়।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা











