ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৩৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

জনগণের জন্য রাজনীতি করি: গার্ডিয়ানকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৪৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

দেশের জনগণের জন্য রাজনীতি করার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ বর্তমানে গণতন্ত্রের সুফল উপভোগ করছে। বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে গার্ডিয়ানের এক প্রশ্নোত্তরে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানান শেখ হাসিনা।

এ সময় তিনি বিভিন্ন মহলের অভিযোগ অস্বীকার করে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আর এ লক্ষ্যেই সরকারের সব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।  মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বর্তমানে দেশে ৪১টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ৭শ` সংবাদপত্র চালু থাকার উল্লেখ করে একে নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। এসব প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। 

বিরোধী দল নিয়ে আলাপকালে শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বড় ধরনের ভুল করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

এই বিভাগের জনপ্রিয়