জনপ্রিয় হচ্ছে আদর্শ বীজতলা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আদর্শ বীজতলা তৈরি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সনাতন পদ্ধতির বীজতলার পরিবর্তে এখন আদর্শ বীজতলা তৈরিতে ঝুঁকছেন কৃষকরা। আদর্শ বীজতলায় উৎপাদিত ধানের চারা যেকোনো বৈরী আবহাওয়া মোকাবিলা করতে সক্ষম। এ বীজতলার চারা সুস্থ ও সবল হয়। ফলে কোল্ড ইনজুরি ও পোকার আক্রমণের ঝুঁকিও কম থাকে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, আদর্শ পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য প্রথমে শুকনো জমি ভালোভাবে চাষ করে জৈব ও রাসায়নিক সার দিতে হয়। জমি প্রস্তুত হলে ২ হাত প্রস্থ বিশিষ্ট বেড তৈরি করতে হয়। শীত মৌসুমে বীজ ৪৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে সেগুলো বীজতলায় ছিটাতে হয়। বীজ ছিটানোর ২৮-৩৫ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযুক্ত হয়।
এ বছর পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৫৬৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জমির জন্য ৩শ হেক্টর বীজতলা প্রয়োজন। ৩২০ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। এরমধ্যে আদর্শ বীজতলা হয়েছে ৪০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশী।
কৃষক তামজিদ খান জানান, এ মৌসুমে ৮০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করবেন তিনি। এ জন্য তিনি ২ বিঘা জমিতে দুইশ কেজি ধান দিয়ে আদর্শ বীজতলা তৈরি করেছেন। এরমধ্যে জমিতে ধান আবাদ শুরু করেছেন তিনি।
কৃষক এনাম মিয়া জানান, তার ১০ বিঘা জমি আছে। ঐসব জমি আবাদ করতে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করেছেন। সনাতন পদ্ধতির তুলনায় তার খরচ কম হয়েছে। তাছাড়া বীজতলার মানও বেশ ভালো হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করায় চারা সুস্থ-সবল রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করলে বীজধান, সার, সেচ ও সময়সহ খরচ অনেক কম লাগে। চারাগুলো সুস্থ-সবল হয়। এছাড়া প্রচন্ড শীতেও বীজতলা ‘কোল্ড ইনজুরিতে’ আক্রান্ত হয় না। বীজতলা থেকে চারা তোলার সময় শিকড়ে মাটি কম ধরে। ফলে চারাগুলো কোনো আঘাত পায় না। আদর্শ পদ্ধতিতে বীজতলা করলে প্রতি শতাংশ জমিতে আড়াই কেজি বীজধান লাগে।
তিনি আরো বলেন, আদর্শ বীজ জমিতে রোপণের পর শতভাগ চারা জীবিত থাকে এবং অল্প সময়ে বেড়ে উঠে। ধানের ফলনও ভালো হয়। খরচও কম হয়। ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



