জনবিরোধী নতুন ট্রাফিক আইন চালু করবেন না মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
কেন্দ্র সরকারের পাশ করা নতুন মোটর ভেহিক্যাল অ্যাক্ট পশ্চিমবঙ্গসহ সারা ভারতে চালু হয়ে গিয়েছে। আর তারপর থেকেই দিকেদিকে সাধারণ মানুষের হয়রানি হওয়ার ঘটনা সামনে আসছে। এমনকী ট্রাফিক পুলিশের সঙ্গে তর্কাতর্কি করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ পর্যন্ত গিয়েছে এক ব্যক্তির। সেই সূত্রেই আরও একবার এই আইন নিয়ে নিজের কঠোর অবস্থান জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আবারো বলেন, ‘জনবিরোধী এই ট্রাফিক আইন আমরা কোনো ভাবেই এখানে চালু করব না। এতে সাধারণ মানুষ আরও বিব্রত হচ্ছেন।’ তার মতে, অনেক বেশি মানবিকভাবে বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিল।
এ প্রসঙ্গে গুজরাটের প্রসঙ্গও উঠে আসে। প্রবল জনরোষের চাপে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা একধাক্কায় ৯০% কমিয়ে দিয়েছে গুজরাটের বিজেপি সরকার। কয়েকদিন আগেই কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিক্যালস অ্যাক্ট সারা দেশেই চালু করতে হবে। তার কথায়, ‘মমতার আপত্তি থাকার কথা নয়। কারণ, সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এটা নিয়ে আলোচনা হয়েছে। তখন সেই স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের লোকেরাও ছিলেন।’ কিন্তু এদিন আবারও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কোনওভাবেই এই আইন সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেবেন না তিনি। সূত্র: টিওআই।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










