জনসন অ্যান্ড জনসনকে ৪৮৬২ কোটি টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ওষুধ প্রস্ততকারক কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে প্রায় ৪৮৬২ কোটি টাকা (৫৭ কোটি ২০ লাখ ডলার) জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের এক আদালত। এই অর্থ তাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। আফিম জাতীয় মাদকাসক্তিকে উৎসাহিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এমন রায় দিয়েছেন ওকলাহোমার নরম্যানে অবস্থিত ক্লিভল্যান্ড কাউন্টির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক থাড বলকম্যান। রায়ের পর পরই ওই কোম্পানি থেকে বলা হয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
আফিম জাতীয় মাদক তৈরিকারী ও বিতরণকারীদের বিরুদ্ধে এমন হাজার হাজার মামলা আছে। তার মধ্যে এই মামলাটি প্রথম বিচারে উঠেছে। এ বছরের শুরুর দিকে ‘অক্সিকন্টিন’ প্রস্তুতকারক পারদু ফার্মার সঙ্গে ২৭ কোটি ডলার, টেভা ফার্মাসিউটিক্যালের সঙ্গে ৮ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে সমস্যা মিটিয়ে ফেলে ওকলাহোমা রাজ্য। কিন্তু বিচারের কাঠগড়ায় রয়ে যায় জনসন অ্যান্ড জনসন।
বিচারক থাড বলেছেন, প্রসিকিউটররা এমন তথ্য তুলে ধরেছেন যে, উচ্চ মাত্রার আসক্তি সৃষ্টিকারী বেদনানাশক অনুমোদন করে জনগণের ক্ষতিতে ভূমিকা রেখেছে জনসন অ্যান্ড জনসন। এতে ওকলাহোমার হাজার হাজার মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এ সংকট অত্যাসন্ন এক বিপদ। ফলে ওই কোম্পানিকে যে জরিমানা করা হয়েছে তা আসক্তদের যতœ ও চিকিৎসায় ব্যয় করা হবে।
ওকলাহোমায় এই মাদকের নাম অপিয়ড। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২০০০ মামলার বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। যদি এর সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো সমস্যা মিটিয়ে না ফেলে তাহলে তা ওহাইওতে বিচারে উঠবে অক্টোবরে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, ১৯৯৯ থেকে ২০১৭ সালের মধ্যে অতিমাত্রায় অপিয়ড ব্যবহারের কারণে চার লাখ মানুষ মারা গেছে। ২০০০ সাল থেকে ওকলাহোমায় অতিমাত্রায় অপিয়ড ব্যবহারে মারা গেছে ৬ হাজার মানুষ।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










