ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ০:১৯:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

জনসন বেবি পাউডারে ক্যান্সারের উপাদান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

সারা বিশ্বজুড়ে জনপ্রিয় ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডারে মিলেছে ক্যান্সারের উপাদান ‘অ্যাসবেস্টস’র গুঁড়া। মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সমীক্ষায় পাউডারটিতে ‘অ্যাসবেস্টস’র গুঁড়া পাওয়ায় বাধ্য হয়েই মোট ৩৩ হাজার বেবি পাউডারের বোতল বাজার থেকে ফিরিয়ে নিয়েছে এ বহুজাতিক কোম্পানিটি।  

দ্য নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ‘জনসন অ্যান্ড জনসন’ এর বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পেয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। অ্যাসবেস্টস মানুষের শরীরের জন্য বিশেষ করে শিশুদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এর সংস্পর্শে শিশুদের ক্যান্সারও হতে পারে।

যদিও জনসন বেবি পাউডারে যে অ্যাসবেস্টস পাওয়া গেছে তার মাত্রা অত্যন্ত কম। পাউডারটিতে মাত্র ০.০০০০২ শতাংশ অ্যাসবেস্টসের  উপস্থিতি রয়েছে। তবুও ছাড় দিতে রাজি নয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন, ঝুঁকি নিতে চাইছে না ‘জনসন অ্যান্ড জনসন’ কর্তৃপক্ষও। তারা তাদের সুনামের কথা চিন্তা করে বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিচ্ছে।    

বাজার থেকে পণ্য তুলে নিলেও পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে কোম্পানিটি। তবে যতদিন না প্রমাণিত হচ্ছে ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডার পুরোপুরি অ্যাসবেস্টস-মুক্ত, ততদিন যে লটের পণ্যে ক্ষতিকারক পদার্থটি পাওয়া গেছে, সেই লটের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে।