জনসনের এক ডোজের টিকার অনুমোদন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
জনসন এন্ড জনসনের তৈরি টিকার এক ডোজই করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর। টিকার কার্যকারীতা প্রমাণিত হওয়ার পর এই টিকা ব্যবহারের অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইজার ও মর্ডানার তৈরি টিকার পর দেশটিতে এ নিয়ে তৃতীয় কোন টিকার অনুমোদন দেয়া হলো।
এই টিকার সুবিধা হলো, এটিকে ফ্রিজারে নয়, বরং সাধারণ রেফ্রিজারেটরেই সংরক্ষণ করা যাবে। পরীক্ষায় দেখা গেছে, এই টিকাটি গুরুতর অসুস্থ হয়ে পড়া ঠেকাতে পারে। তবে সাধারণ আক্রান্ত হওয়ার হার ঠেকাতে সক্ষম ৬৬ শতাংশ ক্ষেত্রে। খবর বিবিসির
এই বছরের জুন মাস নাগাদ যুক্তরাষ্ট্রকে ১০ কোটি টিকার ডোজ দিতে সম্মত হয়েছে জনসন। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডাও এই টিকার জন্য চাহিদা জানিয়েছে। পাশাপাশি দরিদ্র দেশগুলোকে দেয়ার জন্য যে কোভ্যাক্স প্রকল্প নেয়া হয়েছে, সেই প্রকল্পে ৫০ কোটি টিকা কেনার চাহিদা দিয়েছে।
এই টিকার অনুমোদনকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সব আমেরিকানের জন্য এটা একটা চমৎকার সংবাদ এবং উৎসাহব্যঞ্জক অগ্রগতি। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে, লড়াই শেষ হতে এখনো অনেক বাকি।
বাইডেন বলেন, 'এই টিকার অনুমোদন স্বাগত জানানোর পাশাপাশি আমি সব আমেরিকানের প্রতি অনুরোধ করবো, তারা যেন নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা আর মাস্ক পরা অব্যাহত রাখে। আমি আগেও অনেকবার যেমন বলেছি, ভাইরাসের নতুন ধরনের কারণে পরিস্থিতি আবারো খারাপ হয়ে উঠতে পারে এবং বর্তমান অগ্রগতি পাল্টেও যেতে পারে।'
যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে এই টিকার যে পরীক্ষা চালানো হয়েছে, তাতে দেখা গেছে, টিকাটি গুরুতর অসুস্থ হয়ে পড়া ঠেকাতে ৮৫ শতাংশের বেশি সক্ষম। কিন্তু সাধারণ অসুস্থতা ঠেকাতে এটির সক্ষমতার হার ৬৬ শতাংশ। তবে যারা টিকা নিয়েছেন, তাদের কারো মৃত্যু হয়নি এবং টিকা নেয়ার পরবর্তী ২৮ দিনের মধ্যে কাউকে হাসপাতালে ভর্তি করাতেও হয়নি।
দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের মতো দেশগুলোয় করোনাভাইরাসের ধরন বেশি থাকায় সুরক্ষার হার কম কিন্তু গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকাটি কার্যকারিতা বেশি বেশি।
জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দিয়েছে বাহরাইন। কারণ ফাইজার বা মর্ডানার তুলনায় এই টিকার ডোজের সংখ্যা কম। সেই সঙ্গে টিকা দেয়ার অ্যাপয়েন্টমেন্ট বা স্বাস্থ্যকর্মীদের সংখ্যাও কম লাগে। সংরক্ষণ করাও তুলনামূলক সহজ।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








