জনসনের দ্বিতীয় ডোজই বুস্টার, নিতে হয় ৫৬ দিন পর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
কোভিড-১৯ এর অধিকাংশ টিকাই নিতে হয় দুই ডোজ। তৃতীয় ডোজ বুস্টার হিসেবে গণ্য হয়। অর্থাৎ করোনা টিকার পূর্ণ ডোজ নেয়ার পরও যদি কারো দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমুউনিটি) কমে যায়, তাহলে তাকে দেয়া হয় ওই তৃতীয় ডোজ।
কিন্তু জনসন এন্ড জনসনের একটি টিকাই করোনার পূর্ণ ডোজ হিসেবে কাজ করে। এ ক্ষেত্রে দুটি টিকা নেয়ার প্রয়োজন হয় না। তবে বুস্টার ডোজ হিসেবে আরেকটি টিকা বা দ্বিতীয় ডোজ দেয়া চালু করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জনসন এন্ড জনসন জানিয়েছে, তাদের টিকার দ্বিতীয় ডোজ করোনা মোকাবেলায় অত্যন্ত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। তবে প্রথম ডোজ নেয়ার অন্তত ৫৬ দিন পর নিতে হবে এ দ্বিতীয় বা বুস্টার ডোজ।
বৈশি^ক ক্লিনিক্যাল ট্রায়ালের কথা উল্লেখ করে কোম্পানিটি দাবি করেছে, তাদের টিকার একটি ডোজ করোনা ভাইরাসের বিরুদ্ধে ৭৫ শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। যুক্তরাষ্ট্রে দেখা গেছে, জনসনের বুস্টার ডোজ নিলে এ প্রতিরোধ ৯৪ শতাংশে পৌঁছায়।
এক বিজ্ঞপ্তিতে কোম্পানীটি জানিয়েছে, দ্বিতীয় ডোজ নেয়ার ১৪ দিন বা দুই সপ্তাহ পর এ টিকা করোনায় গুরুতর অসুস্থতা ও জটিলতার ৯৪ শতাংশ ঝুঁকি কমায়।
যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে জনসন এন্ড জনসন টিকার পূর্ণ ডোজ (এক ডোজ) নিয়েছেন ১ কোটি ৫০ লাখ মার্কিনি। তবে তারা জানেন না যে, তাদের আরও একটি ডোজ নিতে হবে কিনা।
গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, বয়স্ক মার্কিনিদের শিগগিরই করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের টিকা দেয়া হবে। এ ক্ষেত্রে মডার্না ও ফাইজারের টিকা দেয়া হবে বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










