ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৬:৫৮:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত বেআইনী: সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদকে অবৈধভাবে স্থগিত করেছেন বলে রায় দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার মাত্র এক মাসের কম সময় বাকি থাকতে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায় দিল।

প্রধানমন্ত্রী বরিস জনসন ৫ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত করেছেন। স্কটল্যান্ডের সর্বোচ্চ দেওয়ানী আদালতের রায় বহাল রেখে সুপ্রীম কোর্ট ১৪ অক্টোবর পর্যন্ত সংসদ স্থগিতাদেশের সিদ্ধান্ত অকার্যকর ঘোষণা করেছে। যার সংসদ অধিবেশনে এখনো বহাল রয়েছে। ফলে এখন চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন বিরোধী এমপিরা।

১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্ট পরবর্তী পাঁচ সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়। ওই সময় প্রধানমন্ত্রী জনসন বলেছিলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভাষণ দেবেন। সেই কাজ সুষ্ঠুভাবে করতেই পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়েছে। তবে বিরোধীদের দাবি, ৩১ অক্টোবর চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে এমপিরা যাতে পার্লামেন্টে কোনো প্রস্তাব আনতে না পারেন সেজন্যই এ পন্থা অবলম্বন করেছেন প্রধানমন্ত্রী।

পাঁচ দিন শুনানির পর মঙ্গলবার আদালত বলেছে, ৩১ অক্টোবর ব্রেক্সিটের আগে পার্লামেন্টকে মূলতবি করা ছিলো ভুল।

সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লেডি হ্যাল বলেছেন, আমাদের গণতন্ত্রের মৌলিকত্ব বিষয়গুলোর ওপর এর প্রভাব ভয়াবহ।

রানিকে পার্লামেন্ট মূলতবির পরামর্শ দেওয়া বেআইনি ছিলো উল্লেখ করে তিনি বলেন, ‘মহারানিকে পার্লামেন্ট মূলতবি রাখার পরামর্শ দেওয়া ছিলো অবৈধ। কারণ এর প্রতিক্রিয়া হতাশাজনক অথবা এটি যৌক্তিক মূল্যায়ণ ছাড়া পার্লামেন্টের সাংবিধানিক কার্যক্রমের সামর্থ্যকে রুদ্ধ করেছিল।

বিচারপতি লেডি হ্যাল জানান, ১১ বিচারপতির প্যানেল এই সিদ্ধান্তে একমত হয়েছেন যে পার্লামেন্ট মূলতবি হয় নি, এই সিদ্ধান্ত বাতিল ও অকার্যকর এবং পরবর্তীতে কী করতে হবে তা কমন্স ও লর্ডসের স্পিকাররা সিদ্ধান্ত নেবেন।

-জেডসি