ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৭:৩৮:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার মাঠে নামছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে জনসভার মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রচারণা কার্যক্রম।

বিশাল এ জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

মূলত সরকারের উন্নয়নের খবর তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেয়াসহ আগামীর উন্নয়নে নানা পরিকল্পনার কথাও তুলে ধরবেন সরকারপ্রধান। এরইমধ্যে সম্পন্ন হয়েছে জনসভার সব ধরনের প্রস্তুতিও।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যশোরের জনসভাটি আওয়ামী লীগের স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ নেবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৭ মাস পর জনগণের সঙ্গে সরাসরি কোনো জনসমুদ্রে উপস্থিত হবেন।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে পুরো শহরকে সাজানো হয়েছে নতুন সাজে।শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী।