ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৯:১২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

জনসম্মুখে প্রিন্স হ্যারি-মেগানের রাজকীয় শিশু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির রাজকীয় শিশু সন্তান প্রথমবারের মতো জনসম্মুখে এসেছে। ছবি : এপি

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির রাজকীয় শিশু সন্তান প্রথমবারের মতো জনসম্মুখে এসেছে। ছবি : এপি

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির রাজকীয় শিশু সন্তান আজ বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে এসেছে। উইন্ডসর প্রাসাদে ডিউক এবং ডাচেস অব সাসেক্স নামে পরিচিত এই দম্পতি তাদের দুদিনের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ছবি তোলেন। এই ছেলে ব্রিটিশ সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী।

বার্তা সংস্থা এপি জানায়, প্রিন্স হ্যারি ও মেগান এখনো তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ করেননি। বর্তমানে তাকে ‘বেবি সাসেক্স’ নামেই ডাকা হচ্ছে।

বাবার কোলে ঘুমন্ত অবস্থায় তাকে জনসম্মুখে আনা হয়। সাদা কম্বলে আবৃত শিশুটির মাথায় ম্যাচিং রঙের টুপি পরিহিত ছিল।

প্রথম মা হওয়ার অনুভূতিকে ‘জাদু’ বলে ঘোষণা করে মেগান বলেন, তার ছেলে একটি স্বপ্ন পূরণ করেছে।

বাবা হওয়ার অনুভূতি ‘দারুণ রোমাঞ্চকর’ জানিয়ে প্রিন্স হ্যারি বলেন, ‘ছেলের চেহারা কার মতো হয়েছে এখনই তা বলা মুশকিল। কারণ, তার চেহারা প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে।’

এই বিভাগের জনপ্রিয়