ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:২৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

জন্মের ৮১ বছর পর মা-মেয়ের প্রথম দেখা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১১ মে ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আয়ারল্যান্ডের ৮১ বছর বয়সী এইলিন ম্যাককেন প্রথমবারের মতো দেখা পেলেন তার মায়ের। জন্মের পরই তার মা আয়ারল্যান্ডের ডাবলিনের একটি এতিমখানায় রেখে আসেন এইলিনকে।

এতিমখানায় বড় হওয়া এইলিনের বয়স যখন ১৯ তখন থেকেই তার মাকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। খবর বিবিসির।

গত বছর আইরিশ রেডিও চ্যানেল আরটিইর লাইভলাইন নামের একটি অনুষ্ঠানে মাকে খুঁজে পাওয়ার আবেদন জানান এইলিন।

এরপর ওই অনুষ্ঠান দেখে এক চিকিৎসক জানান, এইলিনের মাকে তিনি স্কটল্যান্ডে দেখেছেন।

মায়ের খোঁজ পেয়ে গত মাসেই স্কটল্যান্ডে যান এইলিন। শেষ পর্যন্ত মা-মেয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা হয় তাদের।

গত শনিবার ছিল তার মা এলিজাবেথের ১০৪তম জন্মদিন।

এইলিন জানান, স্কটল্যান্ডে গিয়ে যখন প্রথম তার মা এলিজাবেথকে দেখেন, তখন তার মা খবরের কাগজ পড়ছিলেন।

এইলিন গিয়ে তাকে বলেন, আমি আয়ারল্যান্ড থেকে এসেছি। তখন তার মা তাকে বলেন, ‘আমার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে।’

এইলিনের ভাষায়, আমি তাকে বলি, ‘তুমি কি জান আমি তোমার মেয়ে?’

একথা শুনে মা পত্রিকা রেখে আমার হাত দুটো ধরে এবং আমার দিকে তাকিয়ে থাকে।’

-জেডসি