ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৩:৩৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

জম্মু-কাশ্মীর ছেড়ে দেওয়া উচিত মোদির: মেহবুবা মুফতি

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে নরেন্দ্র মোদির প্রতি তোপ দাগলেন কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ মোদি বলেছিলেন, জম্মু-কাশ্মীরের সর্বাধিক ক্ষতি করেছে ৩৭০ ধারা৷ শনিবার মোদির এই মন্তব্য নিয়ে হুঁশিয়ারি দিয়ে মেহবুবা বলেন, ‘৩৭০ ধারা যদি এতোটাই খারাপ তাহলে জম্মু-কাশ্মীরকে ছেড়ে দেওয়া উচিত মোদির’।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, ‘৩৭০ ধারা এবং ৩৫-এ জম্মু-কাশ্মীরের সবথেকে বেশি ক্ষতি করেছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ফরমুলা ইনসানিয়ৎ, কাশ্মীরিয়ৎ এবং জমহুরিয়ৎ একমাত্র কাজ করবে এখানে৷ কাশ্মীরে এআইআইএমএস এবং আইআইএম প্রতিষ্ঠা করা হলেও সেখানে প্রফেসররা যেতে চাইছেন না কারণ তারা সেখানে জমি কিনতে পারবেন না৷ আর ভাড়াও খুবই বেশি৷ পাশাপাশি ব্যাংকে বিনিয়োগও সম্ভবপর হয় না ৩৭০ ধারা এবং ৩৫-এ এর জন্য৷ সন্ত্রাস রাজ্যের পর্যটনব্যবসাকে শেষ করে দিয়েছে৷ কাশ্মীর দেউলিয়া হয়ে গিয়েছে৷ কাশ্মীরের পরিবর্তন প্রয়োজন৷’

এর আগে, মেহবুবা মুফতি কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতি তোপ দেগে বলেন, ‘এরাই ৩৭০ ধারাকে দুর্বল করছে’৷ পিডিপি নেত্রী আরও বলেন, ‘বিজেপির সঙ্গে জোটের সময় তার কার্যকালে, তার দলই ৩৭০ ধারা এবং ৩৫-এ বাঁচিয়ে রেখেছে৷ সেই ধারাকে যদি খারাপ মনে হয় তাহলে জম্মু-কাশ্মীর ছেড়ে দেওয়া উচিত মোদীর৷’

-জেডসি