ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৪২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

জর্দানে ভয়াবহ আগুন, ৮ শিশুসহ ১৩ পাকিস্তানির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জর্দানে প্রবাসীদের এক অস্থায়ী আবাসনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ ১৩ পাকিস্তানির মৃত্যু হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) দেশটির সিভিল ডিফেন্স দপ্তরের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

সিভিল ডিফেন্সের মুখপাত্র ইয়াদ আল আমরে এক বিবৃতিতে বলেন, রবিবার রাতে জর্দান ভ্যালিতে প্রবাসীদের এক অস্থায়ী আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে।  সেই ভবনে দুইটি পাকিস্তানি পরিবার বাস করতো। তারা সেখানে কৃষিজমিতে শ্রমিক হিসাবে কাজ করতো।

এই সম্পর্কে পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানায়, রবিবার দিনগত রাত দুইটার দিকে রাজধানী আম্মান থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের গ্রামীণ এলাকার সেই আবাসনে হঠাৎ আগুন ধরে যায়। সেই অগ্নিকাণ্ডে মোট ১৩ পাকিস্তানি প্রাণ হারান। এদের মধ্যে ৮ শিশু, ৪ জন নারী এবং বাকি একজন পুরুষ। এই ঘটনায় আহত হন আরো ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা  না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

-জেডসি