জলবায়ু সম্মেলন ব্যর্থ: গ্রেটা থানবার্গ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
গ্রেটা থানবার্গ। পুরোনো ছবি
স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান জলবায়ুবিষয়ক সম্মেলনকে অনেকে বিশ্বকে বাঁচানোর শেষ প্রচেষ্টা হিসেবে দেখলেও পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থানবার্গ বলেছেন সেই কপ-২৬ ব্যর্থ হয়েছে। শুক্রবার গ্লাসগোয় হাজার হাজার কিশোর-তরুণ অধিকারকর্মীর এক মিছিলের পর সমবেশে এ কথা বলেন গ্রেটা। খবর বিবিসি।
গ্রেটা থানবার্গ এমন সময় এই মন্তব্য করলেন, যখন বিশ্ব নেতৃবৃন্দ সম্মেলনের একের পর এক ‘অঙ্গীকার’ করে চলেছেন। ১৯০ দেশ কয়লা ব্যবহার নিয়ন্ত্রণে সম্মত হয়েছেন। কার্বন নিঃসরণ কমাতে রাজি হয়েছেন এর ‘হোতারা’। এই শতাব্দীর শেষে বৈশি^ক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ^ নেতৃবৃন্দ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গড় উষ্ণতা বৃদ্ধি পাবে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা বিশ্বব্যাপী বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়েÑ গ্রেটা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যদি মোকাবিলা করতে হয়, কার্বন গ্যাসের নির্গমন এখনই বড় মাত্রায় কমানো দরকার, যা আগে কখনো হয়নি। গ্রেটার কথায়Ñ কপ-২৬ ব্যর্থ হয়েছে সেটি গোপন কিছু নয়। যে প্রক্রিয়ায় আজ আমরা এই দুর্বিপাকের মধ্যে পড়ে আছি, সেই একই প্রক্রিয়ায় আমরা এখান থেকে মুক্তি পাব না। এটি তো জানা কথাই। এই পরিবেশকর্মী আরও বলেন, ক্ষমতাসীনরা কাল্পনিক রঙিন বুদবুদের মধ্যে নিজেদের লুকিয়ে রাখতে পারেন, তারা ভাবতে পারেন যে একটি গ্রহে হঠাৎ করেই একদিন অলৌকিক কিছু ঘটে যেতে পারে, প্রযুক্তির এমন শক্তি মানুষ পাবে, যা সব সংকট দূর করে দেবে। কিন্তু তারা সেই স্বপ্নে বিভোর হয়ে আছে আর সেই সময় বিশ^ আক্ষরিত অর্থেই পুড়ে যাচ্ছে। যারা সবচেয়ে ঝুঁকিতে আছেন, তাদেরই জলবায়ু সংকটের ক্ষত বেশি সইতে হচ্ছে। গ্রেটার কথায়Ñ জাতিসংঘের এই জলবায়ু সম্মেলন আসলে ছিল কার্বন দূষণকারী দেশগুলোর ‘আগের মতোই চলার’ দুই সপ্তাহব্যাপী এক উদযাপন এবং নিজেদের সুবিধার জন্য নতুন নতুন ‘ছিদ্র তৈরির’ আসর। কিন্তু আমরা ভালো করেই জানি, আমাদের রাজাদের গায়ে কোনো পোশাক নেই।
প্রসঙ্গত কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ক্লাস বর্জন করে ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন গ্রেটা থুনবার্গ, তখন তার বয়স মাত্র ১৫। খুব অল্প সময়ের মধ্যেই তার মাধ্যমে তরুণদের মধ্যে জলবায়ু রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়েছে।
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান










