ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৮:৪৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। বিজয়ের দিনটিতে বিজয় অর্জনে জীবন দেওয়া বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজধানীর অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা ভালোবাসা ও গৌরবের দিনটি উপলক্ষে ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্নসহ পবিত্র স্থানটির সৌন্দর্য বর্ধনের কাজ ইতোমধ্যে শেষ করেছে গণপূর্ত বিভাগ।

একই সঙ্গে শেষ হয়েছে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনা বাহিনী, বিমান বাহিনী ও নৌ-বাহিনী সমন্বয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া গার্ড অব অনারের সকল কসরত। দিনটিতে শান্তিপূর্ণ পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সৌধ চত্বর ত্যাগের বিষয়টি দেখভাল এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতে শেষ হয়েছে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সকল কার্যক্রম।

বিজয় দিবসের দিনের শুরুতে ভোরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে।

করোনার কারণে জাতীয় স্মৃতিসৌধ বন্ধ থাকায় দু’মাস পূর্বে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনের প্রস্তুতি গ্রহণ করে কর্তৃপক্ষ। এবার বিজয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী পালন করবে বাঙালি জাতি।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, করোনা কারণে স্মৃতিসৌধ বন্ধ ছিল। সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’মাস পূর্বে সাভার জাতীয় স্মৃতি সৌধের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা জোরদার করতে স্মৃতিসৌধ এলাকাজুড়ে সিসি টিভি ক্যামেরা, নিরাপত্তার চৌকির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে সিসি টিভি ক্যামেরা সংযোজন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, সাদা পোশাকসহ বিভিন্ন পোষাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা জেলা পুলিশ প্রস্তুত থাকবে।