জাতিসংঘে ইরানের বিরুদ্ধে অভিযোগ করল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
হরমুজ প্রণালি থেকে ব্রিটিশ তেল ট্যাংকার জব্দ করার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি ক্যারেন পিয়ের্স।
তিনি নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেছেন, ইরানি সৈন্যরা ওমানের পানিসীমা থেকে ব্রিটিশ তেল ট্যাংকারটি আটক করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
চিঠিতে পিয়ের্স দাবি করেছেন, ইরানের মাছধরা নৌকার সঙ্গে তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’র ধাক্কা লাগার কোনো প্রমাণ নেই এবং বেআইনিভাবে ট্যাংকারটি আটক করেছে তেহরান।
একই সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত দাবি করেন, লন্ডন কূটনৈতিক উপায়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিটির একটি কপি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছেও হস্তান্তর করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরব যাওয়ার সময় ব্রিটিশ পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করে।
এর আগে গত ৪ জুলাই ব্রিটিশ নৌবাহিনী জিব্রাল্টার প্রণালি থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানের একটি সুপার ট্যাংকার আটক করে।
সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অজুহাতে ইরানের তেল ট্যাংকারটি আটক করা হয়।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











