জাতিসংঘে গ্রেটা থুনবার্গ: রাষ্ট্রনেতাদের জন্যে শিক্ষা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সঙ্গে আলোচনায় গ্রেটা থুনবার্গ
বিশ্বের তাবড় রাষ্ট্রনায়কেরা যাহা পারেন নাই, করিয়া দেখাইল সুইডিশ ষোড়শবর্ষীয়া গ্রেটা থুনবার্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে হানা অগ্নিদৃষ্টি এখন সমাজমাধ্যমে ‘ভাইরাল’।
আপাতদৃষ্টিতে সেই দৃষ্টি যত ভয়ানক, উহার তাৎপর্য আরও কিছু অধিক। সেই তাৎপর্যের আভাস মিলিবে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে গ্রেটার বক্তৃতার ছত্রে ছত্রে। তাহার কার্যত প্রতিটি কথাই শ্রোতার বুকে ছুরিকাঘাত করিবার ক্ষমতা রাখে। রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করিয়াছে গ্রেটা, কেননা এই শ্রেণির প্রতিভূরাই তাহার এবং তাহার ন্যায় অগণিতের শৈশব হরণ করিয়াছেন।
সত্যই, গ্রেটার ন্যায় কিশোরীর কি জলবায়ু সম্মেলনে বক্তৃতা করিবার কথা? যাহার বিদ্যালয়ে অধ্যয়ন করিবার বয়স, তাহাকে জলবায়ু লইয়া মাথা ঘামাইতে হইলে বুঝিয়া লওয়া যায়, দায়িত্বপ্রাপ্তরা ডাহা ফেল করিয়াছে। অতএব গ্রেটার ভাবনা, সাহস এবং উদ্যোগকে কুর্নিশ জানাইবার পূর্বেও বিস্ময়ে বিমূঢ় হইতে হয়। উহার পর স্মরণে রাখা আবশ্যক, গ্রেটা বাধ্যত এই কাজ করিতেছে, এবং একা একাই করিতেছে।
নাবালিকা গ্রেটা যাহা বুঝিয়াছে এবং সহজ করিয়া বলিয়াছে, অবশিষ্ট পূর্ণবয়স্ক নাগরিকেরা কি তাহা বুঝেন না? তেমন সংশয়ের কোনও কারণ নাই। নিশ্চিত ভাবেই তাঁহারা অবগত যে রাষ্ট্রনেতারা ফাঁকা বুলি বিলি করিয়া থাকেন। তবু গ্রেটার ন্যায় ‘হাউ ডেয়ার ইউ’— ‘এত সাহস হয় কী করিয়া’— বলিবার উদ্যোগ বা সাহস কাহারও নাই। এবং এই ভাবেই ধ্বংসের দায়ভাগে নিজেদের সমান অংশীদার করিয়া তুলিয়াছে আজিকার অভিভাবক প্রজন্ম। তাহারা সচেতন নহে, সচেতন হইবার কিংবা করিবার কোনও ইচ্ছাও চোখে পড়ে না, অতএব গ্রেটার ন্যায় এক নাবালিকাকেই আগাইয়া আসিতে হইয়াছে। বলিতে হইয়াছে, যাহারা দুনিয়াকে মৃত্যুপথগামী করিয়া তুলিবার পরেও আশার বাণী শুনাইতে পারেন, তাহাদের ধৃষ্টতা সীমাহীন। গ্রেটার জীবনের আশাও এই রূপেই শেষ হইয়াছে। তাই মহাসাগরে তরী ভাসাইয়া আন্দোলিত করিতে হইয়াছে দুনিয়াকে। গ্রেটার কর্মকাণ্ডে আমাদের উচ্ছ্বাস হইতে অনুতাপই অধিক হওয়া উচিত।
বালিতে মুখ গুঁজিয়া থাকা যদি আমাদের অপরাধের প্রথম ধাপ হয়, তাহা হইলে রাষ্ট্রনেতা তথা অভিভাবক প্রজন্মের অপরাধের দ্বিতীয় ধাপ অতিসক্রিয় ভাবে পরিবেশের ক্ষতি করা। প্রকৃতি ধ্বংস হইতেছে, এই কথাটি অধিকাংশ মানুষই যেমন বলে নাই, কার্যত স্বীকারই করে নাই, অন্য দিকে তাহারাই নিয়মিত আরও ক্ষতি করিয়াছে। সচেতনতা না থাকা এক বস্তু, কিন্তু যথেচ্ছাচার অতি বিষম।
গ্রেটা কেন একা, বুঝিতে অসুবিধা হয় না। বস্তুত, গ্রেটা যখন লড়াই শুরু করিয়াছিল, তখন যুদ্ধক্ষেত্রে সে একেবারেই একা ছিল। গ্রেটা নিজের দম ধরিয়া রাখিতে পারিয়াছে, তাহা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু রূঢ় বাস্তব হইল যে এক সময় কেহই তাহার পাশে দাঁড়ায় নাই। এক দিকে যখন গ্রেটার আন্দোলন চলিতেছে, আর এক দিকে তখন প্লাস্টিকে ভরিয়া উঠিতেছে একের পর এক সমুদ্রসৈকত। আমাদের শিক্ষার যে কোনও পরিমণ্ডলে পরিবেশ লইয়া ভাবনাচিন্তা এতই গৌণ যে অতিকায় কিছু না করিয়া ফেলা অবধি কেহ ফিরিয়াও চাহে নাই। তবু আশার কথা, শৈশব আজ চেঁচাইতেছে এবং অবশিষ্ট সমাজ শুনিতেছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

