জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৭ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
আজ সোমবার দুপুরে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
এ বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল মানবাধিকারের প্রতি অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকার যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে তা তুলে ধরবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে গুম-খুনসহ মানবাধিকার ইস্যুতে বিভিন্ন দেশ ও বেসরকারি সংস্থা থেকে প্রশ্ন করে জানতে চাওয়া হবে। বাংলাদেশ প্রতিনিধি দল এসব প্রশ্নের জবাব দেবেন।
উল্লেখযোগ্য ভাবে, মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করতে সরকারের নেয়া আইনি উদ্যোগগুলো বাংলাদেশ প্রতিনিধিদল তুলে ধরবে।
জাতিসংঘ জানায়, ইউপিআর ওয়ার্কিং গ্রুপ গত ৭ মে থেকে বাংলাদেশসহ বিশ্বের ১৮ দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে। এর আগে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রথম ইউপিআর এবং ২০১৩ সালের এপ্রিল মাসে দ্বিতীয় ইউপিআর পর্যালোচনা হয়েছিল। দ্বিতীয় ইউপিআর পর্যালোচনা শেষে ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশকে বেশ কিছু সুপারিশ করেছিল। সেগুলো বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতির ফলাফলও আজকের পর্যালোচনায় বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করা হবে,পাশাপাশি বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির অবস্থাও আলোচনা হবে।
এ কারণে পর্যালোচনা উপলক্ষে বাংলাদেশ গত কয়েক বছরে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে যে সব উদ্যোগ গ্রহণ করেছে সে উদ্যোগগুলো প্রতিবেদন আকারে ওয়ার্কিং গ্রুপের কাছে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা, স্বতন্ত্র মানবাধিকার বিশেষজ্ঞ, জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি সংস্থা আলাদাভাবে ওয়ার্কিং গ্রুপের কাছে প্রতিবেদন উপস্থাপন করেছে।
ইউপিআর প্রক্রিয়ায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে পর্যায়ক্রমে মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। ২০০৪ সালে ইউপিআরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর প্রথম ও দ্বিতীয় চক্রে ১৯৩টি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। আজ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে ‘র্যাপোর্টিয়ার’ হিসেবে থাকবে রুয়ান্ডা, আফগানিস্তান ও ইউক্রেন।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











