ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৬:৩০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যাচ্ছেন না সু চি

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে অংশ নিচ্ছেন না মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সু চির যোগ দেয়ার কথা থাকলেও তার পরিবর্তে অংশ নিচ্ছেন মিয়ানমারের একজন মন্ত্রী।

সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব এন্থোানিও গুতেরেসের সাথে সাক্ষাতের কথা ছিলো সু চির। কিন্তু সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কিয়াও তিনের নাম প্রকাশ করা হয়। জাতিসংঘ কর্মকর্তারা বলেন, সু চি সম্মেলনে যোগ দিবেন এমন তথ্য নেই তাদের কাছে। এবিষয়ে কোনও মন্তব্য করেননি মিয়ানমার সরকারের মুখপাত্র জাও তায়।

রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় বিশ্বজুেড়ে মিয়ানমারের সমালোচনা চলছে। যা রীতিমতো একঘরে করে দিয়েছে দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকে। এই ঘটনায় জাতিসংঘের সঙ্গেও মিয়ানমারের সম্পর্ক শিথিল হয়ে পড়েছে। শুধু তাই নয় রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতও নিষিদ্ধ করে সরকার।

-জেডসি