জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে চাকরি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে ৬ পদে ৩২ জনবল নিয়োগ করা হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ওয়েবসাইটে।
একই ওয়েবসাইট থেকে নির্ধারিত চাকরির আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে তা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম লিখতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সুবর্ণ ভবন, এ/৪, সেকশন-১৪. মিরপুর, ঢাকা-১২০৬। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২২।
১. থেরাপি সহকারী হিসেবে সাধারণ কোটায় ৪ জন ও মুক্তিযোদ্ধা কোটায় ৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাসসহ সিএইচডিআরপি কোর্সসম্পন্ন হতে হবে। বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পাসসহ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২. টেকনিশিয়ান-১ পদে নিয়োগ দেয়া হবে ৩ জনকে। আবেদন প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস। অডিওমেট্রি বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩. টেকনিশিয়ান-২ পদে নেয়া হবে তিন জনকে (সাধারণ কোটা)। প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস হতে হবে। অপটোমেট্রি বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
এই তিন পদের জন্য শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা ২.৫-এর নিচে জিপিএ গ্রহণযোগ্য হবে না। তিন পদেই বেতন ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩)।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জনকে (সাধারণ কোটা) নেয়া হবে। প্রার্থদের স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ডেটা এন্ট্রি, এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতার সনদ থাকতে হবে। বেতন- ১৫,৬৫০ টাকা (গ্রেড-১৬)।
এই চারটি পদের জন্য মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৫. স্টাফ হিসেবে নিয়োগ দেয়া হবে ৫ জনকে (সাধারণ কোটা)। এ পদের জন্য এসএসসি/সমমান পাস হতে হবে। বেতন-১৪,৪৫০ টাকা (গ্রেড-২০)।
৬. ৪ জন গার্ড নিয়োগ দেয়া হবে। এর জন্য এসএসসি/সমমান পাস হতে হবে। বেতন- ১৪,৪৫০ টাকা (গ্রেড-২০)।
এ দুই পদের জন্য মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই। বিশেষ জাহিদাসম্পন্নদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
এছাড়াও প্রত্যেক পদের জন্য ২০২২ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, ঢাকা বরাবর ১০০ টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, অভিজ্ঞতার সনদপত্র, নাগরিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের ডাকটিকিট সংযুক্ত করে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের ফেরত খাম।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




