ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:০৬:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

জানুয়ারি মাসে সড়কে প্রাণ হারালো ১৩৯ নারী, ৫৫ শিশু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৫৩১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫৪৭ জন। আহত এক হাজার ১৪১ জন।নিহতের মধ্যে ১৩৯ জন নারী, ৫৫ জন শিশু রয়েছে।

এছাড়া, আর একই সময় রেলপথে ৪৩টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত, ১০ জন আহত হয়েছে। এছাড়া নৌ-পথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৫৮ জন আহত এবং ৩০ জন নিখোঁজ হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, জানুয়ারিতে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ১৬১ জন পথচারী, ১৯১ জন চালক, ৯১ জন পরিবহন শ্রমিক, ১৪৬ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ১২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন নারী, ৫৫ জন শিশু, ২ জন সাংবাদিক, ৫ জন চিকিৎসক, ১ জন প্রকৌশলী, ১ জন মুক্তিযোদ্ধা এবং ১২ জন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

এর মধ্যে নিহত হয়েছে ১৪০ জন চালক, ১৩৭ জন পথচারী, ৮২ জন নারী, ৬৮ জন ছাত্র-ছাত্রী, ৪৩ জন পরিবহন শ্রমিক, ৩৭ জন শিশু, ৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৪ জন চিকিৎসক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ৭ জন শিক্ষক, ১ জন প্রকৌশলী, ছিল।

মোট সংগঠিত দুর্ঘটনায় ১৭.৭৯ শতাংশ বাস, ২৫.৩৬ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৫.৯৭ শতাংশ কার-জীপ-মাইক্রোবাস, ৯.১৬ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২০.৩১ শতাংশ মোটরসাইকেল, ৯.১৬ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ১২.২১ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

মোট দুর্ঘটনার ৫৯.১৩ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ১৮.০৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭.৭০ শতাংশ খাদে পড়ে, ৩.৩৮ শতাংশ বিবিধ কারণে, ০.৭৫ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে এবং ০.৯৪ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে।

২০১৯ সালের ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার ৩.৯১ শতাংশ, ২.০৫ শতাংশ নিহতের হার বৃদ্ধি পেলেও আহত ৭.০১ শতাংশ কমেছে।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় ১৬ জানুয়ারি। ওইদিন ৩২টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ৭৩ জন আহত হয়। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৬ জানুয়ারি। এইদিনে ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ৮ জন আহত হয়।

-জেডসি