ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৩৫:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাপানের পশ্চিমাঞ্চলের একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩৮ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর এএফপির।

পুলিশ জানিয়েছে, সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কিয়োটো নগরীর ওই স্টুডিওতে বৃহস্পতিবার আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়। কিয়োটো নগরী দমকল বিভাগের মুখপাত্র বলেন, ‘এ আগুনের ঘটনায় অনেকে দগ্ধ হয়েছে’।

কিয়োটো আঞ্চলিক পুলিশ মুখপাত্র এএফপিকে বলেন, ‘এক ব্যক্তি স্টুডিওটি লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করলে সেখানে এ আগুনের সূত্রপাত হয় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।’


-জেডসি