জাপানে ছুরি হামলায় স্কুলছাত্রীসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
জাপানের রাজধানী টোকিওর একটি পার্কের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলো একদল স্কুলশিশু। এ সময় এক আগন্তুক ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বারো বছর বয়সী এক মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে আরো ১৮ জন। আহতদের মধ্যে ১৬ জনই স্কুলছাত্রী।
এমন এক সময়ে এ ঘটনা ঘটলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সফরে রয়েছেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে ওই হামলা চালানো হয়। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। টোকিওর দক্ষিণাঞ্চলীয় কাওয়াসাকি শহরের ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ৫০য়ের কোঠায়। শিশুদের ওপর হামলার পর সে নিজের ঘাড়ে ও গলায় ছুরি নিয়ে হামলা চালায়। এই আঘাত জনিত কারণে পরে সে মারা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুলিশ ওই হামলার পর ঘটনাস্থলে পৌঁছে দুটি ছুরি উদ্ধার করেছে। কাওয়াসাকি দমকল বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে একটি জরুরি ফোনকল আসে। ওই ফোনকল থেকে জানা যায়, বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী টিম। তারা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সূত্র: বিবিসি
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











