জাপানে শিশুদের আত্মহত্যার রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
মহামারির করোনাভাইরাসের মধ্যে জাপানে শিশুদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েছে রেকর্ড পরিমাণে। শিশুদের আত্মহত্যার সংখ্যা এতোটাই বেড়েছে যে, গত চার দশকের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের জরিপের তথ্য অনুযায়ী, করোনা মহামারির কারণে ২০২০ সালে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায়ের ৪১৫ জন শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বছর স্কুল বন্ধ হওয়ার পর কয়েক বার খোলার চেষ্টা করা হলেও করোনার কারণে শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম বার বারই ব্যাহত হয়।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে জাপানের সংবাদমাধ্যম আশাহি জানিয়েছে, করোনা মহামারির মধ্যে আত্মহত্যা করা শিশু শিক্ষার্থীদের এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১০০ জন বেশি এবং ১৯৭৪ সাল থেকে সর্বোচ্চ। প্রসঙ্গত, ১৯৭৪ সাল থেকে জাপানে শিশু শিক্ষার্থীদের আত্মহত্যা সংক্রান্ত রেকর্ড রাখা শুরু হয়।
রয়টার্স বলছে, জাপানের মানুষের আত্মহত্যা প্রবণতার দীর্ঘ ইতিহাস রয়েছে। যেকোনো ধরনের লজ্জা বা অসম্মানজনক পরিস্থিতি এড়াতে দেশটির অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নেওয়াকে উত্তম মনে করে। জাপানিদের আত্মহত্যার হার জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে শীর্ষে ছিল।
তবে এই প্রবণতা প্রতিরোধে দেশটির জাতীয় প্রচেষ্টার কারণে গত ১৫ বছরে আত্মহত্যার সংখ্যা মোটামুটি ৪০ শতাংশ কমেছে। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা ১০ বছর আত্মহত্যার সংখ্যা ছিল নিম্নমুখী।
অবশ্য জাপান এই সফলতা ধরে রাখতে পারেনি। দীর্ঘ এক দশক ধরে কমলেও করোনা মহামারি শুরুর পর অর্থাৎ ২০২০ সালে জাপানে ফের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পায়। মহামারির মধ্যে আবেগ ও আর্থিক চাপের কারণে জাপানি নারীদের মধ্যেও বেড়েছে আত্মহত্যার প্রবণতা। তবে সংখ্যায় নারীদের তুলনায় অল্প হলেও পুরুষরাও রয়েছেন এই তালিকায়।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










