জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
জাপানের দক্ষিণাঞ্চলে আজ শুক্রবার ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
শক্তিশালী ওই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করেনি জাপানের কর্তৃপক্ষ। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪ কিলোমিটার। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জাপানের দক্ষিণপূর্বাঞ্চলীয় কিয়োশু দ্বীপের মিয়াজাকি শহরে কম্পন অনুভূত হয়েছে।
কিয়োশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, সেখানকার কাগোশিমা প্রিফেকচারে অবস্থিত সেন্দাই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে কোনও ‘অস্বাভাবিকতা’ দেখা যায়নি।
তবে ওই ভূমিকম্প আঘাত হানার পর একটি জরুরি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া সংস্থা। ফলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে মিয়াজাকিসহ দক্ষিণাঞ্চলীয় কিয়োশু অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিশেষ প্রোগ্রাম প্রচার করে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পের পর ওই এলাকায় আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তারা জানাচ্ছে, স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিট আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
উল্লেখ্য, জাপান তথাকথিত রিং অব ফায়ারে অবস্থিত। এই অঞ্চলেই বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











