জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৯ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
জাপানের হোনশু দ্বীপের নিগাতা ও ইয়ামাগাতা অঞ্চলে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংস্থাটির বরাত দিয়ে জানিয়েছে জাপানের গণমাধ্যম দ্যা জাপান টাইমস।
নিগাতা ও ইয়ামাগাতার পাশাপাশি আইশিকাওয়া অঞ্চলের নোতো শহরেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই সুনামির উচ্চতা এক মিটারের বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এই সুনামির আঘাতে সমুদ্রপৃষ্ঠে অস্থিরতা বিরাজ করবে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়, রাত ১১টার দিকে নিগাতার তিন হাজার ২০০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ইয়ামাগাতার পাঁচ হাজার পরিবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়, নিগাতার কাশিওয়াজাকি কারিওয়া নিউক্লিয়ার প্ল্যান্টের সাতটি চুল্লির কোনোটিতেই অনিয়ম দেখা যায়নি। এগুলো বন্ধ আছে।
ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, জোয়েতসু এবং তোহোকু শিনকানসেন লাইনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এদিকে জাপানের সরকার এ সংক্রান্ত তথ্য জানার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











